ঢাকাSaturday, 13 June 2026 - 12:56 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদুল আজাহায় সরকারি চাকরিজীবীরা দীর্ঘ ছুটির আনন্দ পেতে পারেন

News Room
April 28, 2026 5:03 pm
Link Copied!

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় ছুটির সুযোগ। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা কয়েকদিনের ছুটি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

এছাড়া ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ঈদের ছুটির সঙ্গে এটি যুক্ত হলে টানা ছুটির মেয়াদ আরও বাড়তে পারে। ফলে সরকারি কর্মচারীরা দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ পেতে পারেন।

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, মধ্যপ্রাচ্যে আগামী ২৬ মে আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরদিন ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সেই হিসেবে বাংলাদেশে আগামী ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে এবারের ঈদে সরকারি চাকরিজীবীরা দীর্ঘ ছুটির আনন্দ পেতে পারেন বলে আশা করা হচ্ছে।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।