ঢাকাThursday, 10 September 2026 - 11:09 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পারিশ্রমিক, অস্কারজয়ী সেই ছবি থেকে কোটি টাকা পাচ্ছেন অনিল

Sumon Zommader
March 15, 2026 12:06 pm
Link Copied!

প্রায় দুই দশক আগের একটি সিনেমা থেকে বলিউড অভিনেতা অনিল কাপুর এখনো আয় করছেন। অথচ বিনা পারিশ্রমিকেই সিনেমাটিতে অভিনয় করতে চেয়েছিলেন তিনি। ২০০৮ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী চলচ্চিত্র ‘স্লামডগ মিলিয়নিয়ার’ এ অভিনয়ের জন্য আজও নিয়মিত রয়্যালটি পাচ্ছেন তিনি।

‎সম্প্রতি দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই তথ্য জানান অনিল কাপুর। তিনি বলেন, প্রায় দেড় দশক পেরিয়ে গেলেও সিনেমাটি থেকে এখনো তার কাছে চেক আসে।
‎অনিল কাপুর বলেন, ‘এটা আমার জন্য খুব আবেগের বিষয়। এত বছর পরও গতকাল আবার ‘স্লামডগ মিলিয়নিয়ার’র জন্য একটি পে-চেক পেয়েছি।’

‎অনিল কাপুর জানান, সম্প্রতি তিনি প্রায় ৩ হাজার পাউন্ড পেয়েছেন। সময়ের সঙ্গে এই সিনেমা থেকে মোট প্রায় ৫ লাখ পাউন্ডের কাছাকাছি (৮ কোটি টাকার বেশি) রয়্যালটি পাওয়ার সম্ভাবনা রয়েছে
‎তবে অবাক করা বিষয় হলো সিনেমাটিতে কাজ করার সময় তিনি কোনো পারিশ্রমিকই চাননি। ছবির নির্মাতারা শুরুতে বলেছিলেন যে তারা পারিশ্রমিক দেয়ার মতো বাজেট রাখতে পারবেন না। তখন তিনি নিজেই বিনা পারিশ্রমিকে কাজ করার প্রস্তাব দেন।

‎মজার ছলে তিনি আরও বলেন, ‘আমি তো টাকা চাইনি। তারা নিজেরাই দিয়েছে। তাই বলতে পারি, আমি এখন সত্যিই মিলিয়নিয়ার।’
‎অনিলের ভাষায়, ‘তারা বলেছিল আমাকে পারিশ্রমিক দেয়ার সামর্থ্য নেই। আমি বলেছিলাম, ‘আমি কি টাকার কথা বলেছি? আমি তো শিখতে চাই। প্রয়োজনে বিনা পারিশ্রমিকেই কাজ করব।’

‎ড্যানি বয়েলের পরিচালনায় ‘স্লামডগ মিলিয়নিয়ার’ছবিটি অস্কারে ৮টি পুরস্কার জেতে এবং বিশ্বজুড়ে বিপুল সাফল্য পায়। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন দেব প্যাটেল। অনিল কাপুর গেম শোর উপস্থাপক প্রেম কুমার চরিত্রে অভিনয় করেন।

‎৬৯ বছর বয়সেও অভিনয়ে সমান সক্রিয় অনিল কাপুর। সম্প্রতি সুরেশ ত্রিবেনি ‘সুবেদার’ সিনেমায় তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।