ঢাকাTuesday, 21 July 2026 - 08:22 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দে‌রিতে বা‌ড়ি ফেরায় স্ত্রী‌র স‌ঙ্গে মনোমা‌লি/ন্য, আর্জেন্টিনা সমর্থকের ‘আত্মহ/ত্যা’

নোটিশ বাংলা
July 20, 2026 4:13 pm
Link Copied!

কুষ্টিয়ার ভেড়ামারায় রাতে ফুটবল খেলা দেখে দে‌রিতে বা‌ড়ি ফেরায় স্ত্রী‌র স‌ঙ্গে মনোমা‌লিন‌্য হওয়ার পর সকা‌লে নিজ ঘর থেকে সুমন হোসেন (৩০) না‌মে এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ।

সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন হোসেন ওই এলাকার আফজাল হোসেনের ছেলে। তিনি কৃষি কাজ করতেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন। এছাড়া সুমন আর্জেন্টিনা ফুটবল দলেন সমর্থক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও স্পে‌নের ম‌ধ্যেকার ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরেন সুমন। এ সময় পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথাকাটাকাটি ও মনোমালিন্য হয়। পরে ভোরে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখেন।

নিহতের স্ত্রী জানান, রাত আমি তাকে শুধু বলেছিলাম এখন তোমার আসার সময় হলো। তখ‌নি আবার বা‌ড়ি থে‌কে মাঠের দিকে বের হয়ে যায়। এরপর আমি মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে প‌ড়ি। ভোররাতে হঠাৎ ঘুম ভেঙে দেখতে পাই ঘ‌রের ডা‌বের সা‌থে সুমনের লাশ ঝুলেছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সুমনের বাড়ি থেকে চিৎকার শুনে ভেতরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ নিচে নামানো হয়।

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পারিবারিক মনোমালিন্যের বিষয়টি জানতে পেরেছি। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।