স্বপ্ন দেখি পরিবর্তনের—এই স্লোগানে এগিয়ে যাচ্ছেন কালিয়াকৈর পৌরসভার জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী ডাঃ মো. আখতার হোসেন
আসন্ন গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে “স্বপ্ন দেখি পরিবর্তনের” স্লোগানকে সামনে রেখে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী ডাঃ মো. আখতার হোসেন।
তিনি বলেন, একটি পরিচ্ছন্ন, আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। নাগরিকদের মৌলিক সেবার মানোন্নয়ন, উন্নত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, নিরাপদ পরিবেশ, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং পরিকল্পিত নগর উন্নয়নের মাধ্যমে কালিয়াকৈর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করতে চান তিনি।
ডাঃ মো. আখতার হোসেন পৌরবাসীর কাছে দোয়া, সমর্থন ও ভোট কামনা করে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা পেলে তিনি সততা, জবাবদিহিতা ও ন্যায়নীতির ভিত্তিতে পৌরসভার উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন।
এদিকে তাঁর সমর্থকরা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, মতবিনিময় সভা ও পথসভায় অংশ নিচ্ছেন এবং পৌরবাসীর নানা সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।
