ঢাকাThursday, 18 June 2026 - 12:11 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ

Link Copied!

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ নিশ্চিত করতে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার (১৬ জুন ২০২৬) বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাবা তানজিলা খানম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গুর ঝুঁকিও বৃদ্ধি পায়। তাই ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা সবচেয়ে বড় হাতিয়ার। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার প্রজনন রোধ করা সম্ভব। তিনি নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন জনস্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে নগরবাসীর প্রতি নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে ফুলের টব, পুরাতন টায়ার, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র বা যেকোনো স্থানে যেন পরিষ্কার পানি জমে না থাকে সেদিকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।
ডেঙ্গুমুক্ত গাজীপুর গড়তে সিটি কর্পোরেশনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।