ঢাকাMonday, 24 August 2026 - 05:36 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুচলেকায় ছাড়া পেলেন বৈছাআ নেতা মাহদী

নোটিশ বাংলা
August 18, 2026 5:45 pm
Link Copied!

হবিগঞ্জ জেলা শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে ঘন ঘন লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল সোমবার বিকেল ৫টার দিকে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতির সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করে পুলিশ। আটকের ২১ ঘণ্টা পর থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন বৈছাআ নেতা মাহদীসহ তিন জন।

আজ মঙ্গলবার দুপুর ২টার পর সদর থানা থেকে মুচলেকা দিয়ে নিজ নিজ বাবার জিম্মায় চলে যান তারা।

থানা থেকে বের হয়ে মাহদী হাসান বলেন, আমাদের তিনজনকে অন্যায়ভাবে ফ্যাসিবাদী কায়দায় টেনেহিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয়। অথচ আমাদের বিরুদ্ধে কোনো মামলা কিংবা ওয়ারেন্ট ছিল না। আমরা মনে করি পুলিশ এখনো স্বৈরাচারের প্রতিচ্ছবি। আমরা গণতান্ত্রিক দাবি নিয়ে সমাবেশ করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ তা করতে দেয়নি। তাই আমরা দেশবাসীর কাছে বিচার দাবি করছি।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ওসি জাহেদুল হক জানান, পূর্বানুমতি ছাড়া সমাবেশের আয়োজন করার কারণে নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছিল। পরবর্তীতে মুচলেকা রেখে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।