ঢাকাWednesday, 3 June 2026 - 07:34 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‎কালিয়াকৈরে অনুমোদনহীন জ্বালানি তেল বিক্রি, ভ্রাম্যমান আদালতের অভিযান

News Room
April 27, 2026 6:27 pm
Link Copied!

জুয়েল হোসেন, নিজস্ব প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর সুরিচালা এলাকায় অনুমোদনহীনভাবে খোলা বাজারে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে।
‎সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিট থেকে ৫টা পর্যন্ত জেলা এনএসআই, গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে সিনাবহ রোড সুরিরচালা এলাকার মনিরের হোন্ডা সার্ভিসিং সেন্টারে এ অভিযান চালানো হয়।
‎অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ব্যবসায়ী মোসাঃ সুরমা আক্তার (২৮)-কে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।
‎অভিযানকালে দেখা যায়, প্রতি লিটার ডিজেল ১৩০ টাকায় বিক্রি করা হচ্ছিল, যেখানে নির্ধারিত মূল্য ছিল ১১৫ টাকা।
‎ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. ফখরুল হোসাইন এবং উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহরিয়ার।
‎জেলা এনএসআই, গাজীপুর জানায়, এ বিষয়ে উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয় এবং এনএসআই সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে নজরদারি অব্যাহত রাখেন।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।