ঢাকাSaturday, 18 July 2026 - 07:58 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মা*ম*লার ৫০ ভাগ গাড়ির মালিককে না দিয়ে চালকের বি*রু*দ্ধে করা হবে: অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)

Link Copied!

‘এখন থেকে ন্যূনতম পক্ষে ৫০ ভাগ মামলা গাড়ির মালিককে না দিয়ে চালকের বিরুদ্ধে করা হবে’ বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান। তিনি বলেন, গাড়িটা চালায় হচ্ছে চালক, কিন্তু দেখা যায় যে, চালক ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। চালককে মামলা দিলে দুই ধরনের ঘটনা ঘটবে উল্লেখ করে তিনি বলেন, একটা হচ্ছে তাকে তো জরিমানার টাকা দিতে হবে, আরেকটা হচ্ছে ডিমেরিটস পদ্ধতিতে তার ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা যাবে।

এর ফলে গাড়ির মালিক পরবর্তীতে একজন চালকের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট যাচাই করে তাকে চাকরিতে নিয়োগ দিতে পারবেন বলে জানান তিনি।

ভুয়া মামলা কি না সেটি কিভাবে বোঝা যাবে এমন প্রসঙ্গে তিনি জানান, আমাদের তরফ থেকে কোনদিন আপনাদের কোন পাসওয়ার্ড বা কোড নম্বর কোন কিছু চাওয়া হবে না। আপনার কাছে যে চিঠি যাবে ওই চিঠিতে আমাদের আটটা ডিভিশনের অফিসারদের স্বাক্ষর আছে।

একইসঙ্গে ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের কর্মকর্তাদের স্বাক্ষর থাকবে মামলার কপিতে, বলেন এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, শীঘ্রই গাড়ির নম্বরপ্লেট সঠিক, পরিষ্কার লেখা রয়েছে কিনা সেটি যাচাই করতে অভিযান পরিচালনা করা হবে।