প্রিয় কালিয়াকৈর পৌরবাসী,
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র কোরবানির ঈদ। এই ঈদ আমাদের শিখায় আত্মত্যাগের মাধ্যমে সমাজে ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে।
আমি কালিয়াকৈর পৌরসভার একজন মেয়র প্রার্থী হিসেবে আপনাদের সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে। সকল ভেদাভেদ ভুলে আমরা একসাথে একটি সুন্দর, আধুনিক ও উন্নত কালিয়াকৈর গড়ে তুলবো-এই হোক আমাদের অঙ্গীকার।
আসুন, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।
সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
