ঢাকাWednesday, 3 June 2026 - 06:31 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জা*ল টাকা ছড়ানোর পরিকল্পনা, টেকনাফে গ্রেপ্তার ২ 

Link Copied!

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার জাল নোট, টাকা তৈরির সরঞ্জাম ও নগদ অর্থসহ একটি চক্রের রেহিঙ্গাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কোরবানির ঈদকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্প, পশুর হাট ও স্থানীয় বাজারে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির বলে জানিয়েছে বিজিবি।

রবিবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, টেকনাফের শালবন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা টমটম চালক আজিজুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মো. নাজমুল।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর মুভাশশীর নাকিব তরফদার জানান, ‘একটি চক্র কোরবানির ঈদকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পসহ পশুর হাট ও বিপণিবিতানে বিপুল পরিমাণ জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি ভাড়াবাসায় অভিযান চালায়। এ অভিযানে একটি কক্ষ থেকে ২০০, ৫০০ ও ১ হাজার টাকার  প্রায় এক কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, রঙিন প্রিন্টার, সোনালি ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, আংশিক প্রিন্ট করা নোট, গাম, কাটার ও জলছাপ তৈরির ডাইস উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঈদকে সামনে রেখে চক্রটি রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল। বিশেষ করে পশুর হাট ও বিপণিবিতানে এসব জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

স্থানীয় জাদিমুড়া বাজারের ব্যবসায়ী আবদুল আজিজ বলেন, ‘দুই ব্যক্তি কয়েকদিন আগে শ্রমিক পরিচয়ে ওই বাসায় ওঠেন। কিন্তু তারা ভেতরে জাল টাকা তৈরির মতো কাজ করছে, তা কেউ বুঝতে পারেনি। মূলত রোহিঙ্গা ক্যাম্পকে টার্গেট করেই তারা এই চক্র চালাচ্ছিল।’

জাদিমুড়া ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা নুর আলম বলেন, ‘ঈদের সময় ক্যাম্পে জাল নোট চক্র সক্রিয় হয়ে ওঠে। অনেক রোহিঙ্গা জাল টাকা সহজে শনাক্ত করতে না পারায় এসব চক্র সুযোগ নেয়।’

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।