ঢাকাWednesday, 3 June 2026 - 07:32 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তুচ্ছ ঘটনায় সুনামগঞ্জে নি*হত ২

News Room
April 9, 2026 12:03 am
Link Copied!

সুনামগঞ্জের দিরাই উপজেলা রফিনগর  ও সাদিরপুর গ্রামে পৃথক সংঘর্ষে ২ জন নিহত ও  ২০ জন আহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর ও সাদিরপুর গ্রামে পৃথক সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রফিনগর গ্রামের গিয়াস (৫০)  ও সাদিরপুর গ্রামের আহাদ নুর (২৭)।  ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সাদিরপুর গ্রামের মোশাহিদ মিয়ার ধান শুকানোর খলার উপর দিয়ে ট্রলি নিয়ে যায় একই গ্রামের হোসাইন আহমেদের লোকজন। এ নিয়ে সন্ধ্যার পর দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

সংঘর্ষে টেঁটার আঘাতে মোশাহিদ মিয়ার পক্ষের আব্দুল হামিদের ছেলে আহাদ নুর (২৭) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহত আহাদ নুরের বাবা আব্দুল হামিদ (৬০), আবু সুফিয়ান (২৬),  রুবেল মিয়া (৪০) ও মোফাজ্জল হোসেন (৪২) আহত হন।

একই সময়ে রফিনগর গ্রামের আশরাফ উদ্দিনের পক্ষে একটি রাজহাঁস খাওয়াকে কেন্দ্র করে গ্রামের শফিক মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

এতে আশরাফ উদ্দিনের পক্ষের  মৃত তাহের আলীর ছেলে গিয়াস উদ্দিন (৬০)  মারা যান।  এ সময় আহত হয়েছেন আবুল নছর (৫৫), আলী হায়দার (২০) ও শিবির আহমদ (৩০)।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, রফিনগর ও সাদিরপুর গ্রামে পৃথক সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।