ঢাকাWednesday, 3 June 2026 - 06:32 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বনলতা এক্সপ্রেস’ দিয়ে অভিনয় যাত্রা শুরু করলেন গায়িকা মাশা

Sumon Zommader
March 15, 2026 1:04 pm
Link Copied!

অভিনয়ে নাম লেখালেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী মাশা ইসলাম। এবারের ঈদে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দেখা যাবে তাকে।


‎একঝাঁক তারকা নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’র যাত্রা শুরু করেছিলেন নির্মাতা তানিম নূর। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শরীফুল রাজ, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, এ কে আজাদ সেতু। এবার যোগ হলো সংগীতশিল্পী মাশা ইসলামের নাম।

‎অডিশনের মাধ্যমে সিনেমায় মাশাকে চূড়ান্ত করেন নির্মাতা তানিম নূর। এ প্রসঙ্গে মাশা বলেন, ‘তানিম ভাইয়ের নির্মাণের ভক্ত আমি। ‘উৎসব’ দেখার পর তা কয়েক গুণ বেড়ে যায়। এ সিনেমার কাজ যখন তিনি করছিলেন, তখন তাকে বললাম, এ সিনেমার নেপথ্যে কাজ করতে চাই। কিন্তু ভাই বললেন, ‘না তোমাকে পর্দায় দেখতে চাই’। একটি চরিত্রে অডিশন দিতে বলল, ভিডিও পাঠালাম, ভাই চূড়ান্ত করলেন।’

‎মাশা আরও বলেন, ‘হুমায়ূন আহমেদের উপন্যাসের কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ, আমার কাছে অনেক বড় কিছু। এর আগে অনেকবার সিনেমার প্রস্তাব পেয়েছি, তবে কখনো অভিনয় করার তাড়না জন্মায়নি ভেতরে। কিন্তু এবার নিজেই তানিম নূর ভাইকে বলে এ সিনেমায় যুক্ত হয়েছি।’

‎পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর ৩ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ, সহপ্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওজ, সার্বিক সহযোগিতা করেছে ডোপ প্রোডাকশনস।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।