গাজীপুরের কালিয়াকরৈ উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মোঃ আহ্সান হাবিব (আসান)। তিনি ওয়ার্ডবাসীর কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।
মোঃ আহ্সান হাবিব (আসান) বলেন, নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, সুষ্ঠ ড্রেনেজ ব্যবস্থা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, শিক্ষা ও যুব উন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবার মান নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করবেন।
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার সুযোগ পেলে জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে সর্বোচ্চ চেষ্টা করবেন। এ লক্ষ্যে তিনি সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
