ঢাকাTuesday, 14 July 2026 - 09:46 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈর পৌরসভায় জলবদ্ধতায় জনগণের দুর্ভোগ, জেলা পরিষদের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ

Link Copied!

সারা দেশের ন্যায় কালিয়াকৈর পৌরসভায় টানা বৃষ্টিতে জলবদ্ধতার সৃষ্টিতে জনগনের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলবদ্ধতার সৃষ্টিতে  ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।  
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের উদ্যোগে টানা কয়েকদিনের  বৃষ্টিতে জলবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।


জেলা পরিষদের প্রশাসক, ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সরেজমিনে ঘুরে,  পৌরসভার পল্লীবিদ্যুৎ, হরিণহাটি, জোড়াপাম্প, বিশ্বাসপাড়া, ভাঙামসজিদ, আনসার একাডেমি এলাকা, নিশ্চিন্তপুর, হাবিবপুর ,পূর্বচান্দরাসহ বিভিন্ন এলাকায় জলবদ্ধতার সৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ।
উল্লেখ, পৌরসভার  ওইসব এলাকায় কোথাও  হাটুপানি, কোথাও কোমড় পানি। বসতবাড়িতে পানি, আসবাপত্র ব্যাবসা প্রতিষ্ঠান রাস্তা ঘাট তলিয়ে গেছে, এতে জনগনের চরম দুভোর্গ পোহাতে হচ্ছে।
পৌরবাসির অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা, অপরিকল্পিত নগরায়ণ ,খাল ও জলাশয় ভরাট, পানি নিষ্কাশনের পথ বন্ধ রাখার কারনে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে।


জেলা পরিষদের প্রশাসক র‍্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিক বলেন, টানা কয়েক দিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষক্ষতি হয়েছে। পৌরসভার ৭, ৮,৯ নং ওর্য়াডের জলবদ্ধতার সৃষ্টিতে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। এই নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। প্রধান মন্ত্রীর নির্দেশেক্ষক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের পক্ষক্ষ থেকে প্রায় দুই হাজার পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করেছি