গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৯ নং ওয়ার্ডে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন জনগণের কাউন্সিলর পদপ্রার্থী এস এম শফিকুল ইসলাম।
তিনি ৯ নং ওয়ার্ড কালিয়াকৈর পৌর এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। এলাকার মানুষের যেকোনো সমস্যা সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান।
এলাকাবাসী তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বৃষ্টির কারণে সৃষ্ট দুর্ভোগে এমন সহযোগিতা তাদের জন্য অনেকটা স্বস্তি এনে দিয়েছে।
