গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৪ নং মৌচাক ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের রহমতের গেট এলাকায় বৃষ্টির কারণে পানিবন্দি হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন মেম্বার পদপ্রার্থী সৈয়দ ইমরান হোসেন রাহাত।
তিনি অত্র এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে পানিবন্দি পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, জনগণের সেবা করাই তার মূল লক্ষ্য এবং যেকোনো দুর্যোগে তিনি এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করবেন।
এলাকাবাসী তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগকালে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
