ঢাকাWednesday, 8 July 2026 - 08:37 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব পৌরসভা গড়ার প্রত্যয়ে মেয়র প্রার্থী দেওয়ান মোঃ জসিম

Link Copied!

আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব কালিয়াকৈর পৌরসভা গড়ার প্রত্যয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেয়র প্রার্থী দেওয়ান মোঃ জসিম উদ্দিন। তিনি কালিয়াকৈর পৌরবাসীর দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং নাগরিক সেবাকেন্দ্রিক পৌরসভা গড়ে তুলতে তিনি কাজ করতে চান।

দেওয়ান মোঃ জসিম বলেন, নির্বাচিত হলে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, সড়কবাতি স্থাপন, নিরাপত্তা জোরদার, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং নাগরিকদের জন্য সহজ ও দ্রুত সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন।

তিনি আরও বলেন, পৌরবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে একটি আধুনিক, নিরাপদ এবং জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।

কার্ড দেখুন