গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ৪ নং মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন মোঃ ফাইজুল ইসলাম লিটন।
তিনি বলেন, নির্বাচিত হলে ৬ নং ওয়ার্ড কে একটি সুশৃঙ্খল, আধুনিক ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। জনগণের সুখ-দুঃখে পাশে থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
মোঃ ফাইজুল ইসলাম লিটন আরও বলেন, “আমি আপনাদের সন্তান। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। নির্বাচিত হলে সকলের মতামতকে গুরুত্ব দিয়ে ওয়ার্ডের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করব।”
তিনি ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট প্রার্থনা করেছেন।
