ঢাকাTuesday, 30 June 2026 - 11:23 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

“বদলাবো না, বদলে দিব” স্লোগানে এগিয়ে চলেছেন মেম্বার প্রার্থী ইমরান হোসেন রাহাত

Link Copied!

কালিয়াকৈর উপজেলার ৪ নং মৌচাক ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সৈয়দ ইমরান হোসেন রাহাত তাঁর ব্যতিক্রমী স্লোগান “বদলাবো না, বদলে দিব” নিয়ে জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।

স্থানীয়দের সঙ্গে নিয়মিত মতবিনিময়, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং এলাকার উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করে তিনি ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করেছেন। তরুণ এই প্রার্থী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চান।

ইমরান হোসেন রাহাত জানান, নির্বাচিত হলে ৬ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন। তিনি এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

এদিকে, তাঁর সমর্থকরা জানান, পরিবর্তনের প্রত্যাশায় সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে এবং “বদলাবো না, বদলে দিব” স্লোগানটি এখন ওয়ার্ডজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।