ঢাকাTuesday, 30 June 2026 - 11:20 PM
  • অন্যান্য
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হরমুজ প্রণালীর মতই বেলজিয়ামকে আটকে দিল ইরান

Link Copied!

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইরানের অবিশ্বাস্য প্রতিরোধ ভাঙতে ব্যর্থ হয়েছে বেলজিয়াম। আক্রমণে আধিপত্য দেখিয়েও গোলের দেখা পায়নি ইউরোপের দলটি। অন্যদিকে সুযোগ পেলেও গোলের আনন্দ শেষ পর্যন্ত পায়নি ইরান। রোমাঞ্চকর লড়াইয়ের পর ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল বেলজিয়ামের দখলে। প্রথম ১৩ মিনিটেই চারটি শট নেয় তারা। তবে ইরানের শক্ত রক্ষণভাগ এবং দুর্দান্ত গোলকিপিংয়ের সামনে বারবার ব্যর্থ হন লুকাকু ও ডি ব্রুইনারা।

প্রথমার্ধে ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ ছিলেন দুর্ভেদ্য দেয়াল। একের পর এক আক্রমণ ঠেকিয়ে তিনি বেলজিয়ামকে হতাশ করেন। প্রথম ৪৫ মিনিটে তিনি চারটি গুরুত্বপূর্ণ সেভ করেন

অন্যদিকে সুযোগ পেলেই পাল্টা আক্রমণে ভয় দেখিয়েছে ইরান। ২১ মিনিটে হোসেইন কানানির নিচু শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন বেলজিয়ামের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া। এরপর কৌশলী ফ্রি-কিক থেকে ইরান বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধেও নাটকীয়তা কমেনি। ৫৩ মিনিটে মেহদি তারেমির জোরালো শট আবারও ফিরিয়ে দেন কোর্তোয়া। এরপর ৬০ মিনিটে ম্যাক্সিম ডি কুইপারের শক্তিশালী শট অসাধারণ দক্ষতায় রুখে দেন ইরানের গোলরক্ষক।

ম্যাচের মোড় ঘুরে যায় ৬৬ মিনিটে। বেলজিয়ামের ডিফেন্ডার নাথান এনগয় মেহদি তারেমিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন। এরপর ১০ জনের দল হয়ে পড়ে বেলজিয়াম।

তবে একজন কম নিয়েও শেষ পর্যন্ত গোল হজম করেনি বেলজিয়াম। একই সঙ্গে ইরানও কাজে লাগাতে পারেনি বাড়তি সুবিধা। ফলে শেষ পর্যন্ত দুই দলকে মাঠ ছাড়তে হয়েছে একটি করে পয়েন্ট নিয়েই

এই ড্রয়ের ফলে গ্রুপে শেষ ষোলোতে ওঠার লড়াই আরও জমে উঠেছে।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।