ঢাকাTuesday, 30 June 2026 - 11:23 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অন্য দেশের ক্ষেপণাস্ত্র থাকলে ইরানের না থাকাটা ‘অন্যায়’ : ট্রাম্প

Link Copied!

অন্য দেশগুলোর কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে ইরানের কাছে তা না থাকাটা ‘একটু অন্যায্য’ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৭ জুন) প্যারিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই অদ্ভুত যুক্তি তুলে ধরেন। খবর দ্য টাইমস অব ইসরায়েল ও এনডিটিভির।

ট্রাম্প বলেন, আমি বলতে চাচ্ছি, অন্য দেশগুলোর কাছে যদি ক্ষেপণাস্ত্র থাকে, তবে তাদের (ইরান) কাছে কিছু না থাকাটা কিছুটা অন্যায্য। তিনি আরও যোগ করেন, যদি সৌদি আরব এবং কাতারের কাছে ক্ষেপণাস্ত্র থাকে ও তাদের সবার কাছেই কিছু না কিছু থাকে, তবে তুলনামূলক অনুপাতে ইরানের কাছেও তা থাকা আমি ঠিক মনে করি।

এদিকে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে প্রায় চার মাস ধরে চলা সংঘাত অবসানে তেহরানের সঙ্গে একটি চুক্তি করার পরও ট্রাম্প জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আরও ‘কিছু সময়ের জন্য’ পারস্য উপসাগরে তাদের সামরিক উপস্থিতি বজায় রাখবে।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।