ঢাকাFriday, 12 June 2026 - 05:50 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে:রণধীর জওসয়াল

Link Copied!

ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (৫ জুন) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জওসয়াল এ কথা জানান।

বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ মানুষদের ঠেলে পাঠাচ্ছে, এক সাংবাদিকের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আগেও বলেছি, ভারতে অবস্থানরত বাংলাদেশে থেকে আসা এবং অন্য বিদেশী নাগরিক যারা অবৈধভাবে আছেন, তাদের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য আমাদের আইন রয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, তাদের ফেরত পাঠানোর বিষয়ে দ্বিপক্ষীয় প্রক্রিয়া চলছে। তাদের জাতীয়তা যাচাই করার জন্য আমরা বাংলাদেশের কাছে পাঠিয়েছি। যাচাই সম্পন্ন হলে আমরা ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে এগোবো।

রণধীর জওসয়াল বলেন, আমাদের পাঠানো এ সংক্রান্ত বেশ কয়েকটি অনুরোধ এখনো বাংলাদেশের কাছে ঝুলে রয়েছে। আশা করি যত দ্রুত সম্ভব সেগুলো নিষ্পত্তি করা হবে, যেন ভারতে অবৈধভাবে বসবাসকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সুন্দরভাবে এগিয়ে নেয়া যায়।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।