ঢাকাFriday, 12 June 2026 - 05:52 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স*ন্ত্রা*স, মা*দ*ক ও চাঁ*দা*বা*জমুক্ত কালিয়াকৈর গড়ার প্রত্যয় পারভেজ আহমেদের

Link Copied!

গাজীপুরের কালিয়াকৈর উপজেলাকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব পারভেজ আহমেদ।

তিনি বলেন, “কালিয়াকৈরের সাধারণ মানুষের নিরাপত্তা, উন্নয়ন এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে হলে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। জনগণের সমর্থন পেলে আমি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব উপজেলা প্রশাসন গড়ে তুলতে কাজ করব।”

পারভেজ আহমেদ আরও বলেন, যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং জনসেবার মানোন্নয়নে তিনি কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি কালিয়াকৈর উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং একটি সুন্দর, নিরাপদ ও উন্নত কালিয়াকৈর গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।