ঢাকাFriday, 12 June 2026 - 07:26 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় আম আমদানিতে নেপালের নিষেধাজ্ঞা

Link Copied!

আমদানি করা চালানে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক কীটনাশক শনাক্ত হওয়ার পর ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল। দেশটির সীমান্ত কোয়ারেন্টাইন পরিদর্শকরা ভারত থেকে আসা আমের চালানে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কীটনাশক পাওয়ার পর এই সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার (৯ জুন) দ্য প্রিন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, নেপালি কর্তৃপক্ষ বলছে এই পদক্ষেপ দেশীয় ফলচাষিদের জন্য ইতিবাচক হবে। মধেশ প্রদেশের ভূমি ব্যবস্থাপনা, কৃষি ও সমবায় মন্ত্রণালয়ের মুখপাত্র মনীশ কুমার পাল দেশটির সংবাদমাধ্যম দ্য রাইজিং নেপালকে বলেন, ভারতীয় আমের ওপর নিষেধাজ্ঞা স্থানীয়ভাবে উৎপাদিত তুলনামূলক স্বাস্থ্যকর ফলের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে।

তিনি বলেন, ফেডারেল সরকারের এই সিদ্ধান্ত স্থানীয় উৎপাদনকে আরও উৎসাহিত করবে এবং নাগরিকরা স্বাস্থ্যকর ও নিরাপদ ফল পাওয়ার সুযোগ পাবেন।

ভারত থেকে সবচেয়ে বেশি আম আমদানি করে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও সৌদি আরব। নেপাল ভারতের বড় আমের বাজার না হলেও, কীটনাশক সংক্রান্ত এই অভিযোগ ভারতের ফল উৎপাদন ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।