গাজীপুররে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মেম্বার পদ প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মোঃ মহসীন সরকার। তিনি ওয়ার্ডবাসীর সুখ-দুঃখের সাথী হয়ে এলাকার উন্নয়ন, জনসেবা এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মোঃ মহসীন সরকার বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে ৬ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, ওয়ার্ডবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। আসন্ন নির্বাচনে সকলের সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করেছেন তিনি।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে ইতোমধ্যে এলাকায় ব্যাপক পরিচিতি অর্জন করেছেন মেম্বার পদপ্রার্থী মোঃ মহসীন সরকার।

