ঢাকাSaturday, 13 June 2026 - 04:32 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছাসেবক দল নেতাকে থানায় মারধর, ওসিসহ প্রত্যাহার পাঁচ

Link Copied!

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভিতরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধরের ঘটনায় ওসিসহ ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

তারা হলেন ওসি আজাদ রহমান, নারী কনস্টেবল লিমা সরেন, বাসুদেব, ডিউটি অফিসার মেহেরুন্নেসা এবং সাব-ইন্সপেক্টর মাসুদ রানাকে পুলিশ লাইন্সে (ক্লোজ)।

বৃহস্পতিবার দুপুরে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ওসিসহ মোট পাঁচজনকে গতকালের ঘটনায় থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হলো। তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বুধবার রাতে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভিতরে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল ইসলামকে পিটিয়ে রক্তাক্ত করা হয়।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।