ঢাকাSaturday, 13 June 2026 - 02:06 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাইওয়েতে ছিনতাই হওয়া চাল কালিয়াকৈর থেকে উদ্ধার, আটক ২

News Room
April 28, 2026 5:12 pm
Link Copied!

জুয়েল হোসেন, নিজস্ব প্রতিনিধি

সিরাজগঞ্জে মহাসড়ক থেকে ছিনতাই হওয়া ৬১০ বস্তা কাটারীভোগ চালবাহী একটি ট্রাক গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কালিয়াকৈর বাজার এলাকার একাধিক গোডাউন থেকে ৫৭০ বস্তা চাল এবং ফুলবাড়িয়া কেএনবি বাজার এলাকা থেকে ছিনতাইকৃত ট্রাকটি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন লিটন সরকার (৪০) ও তার কর্মচারী সুমন সরকার (৪৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার শেরপুর এলাকা থেকে ৬১০ বস্তা কাটারীভোগ চাল ক্রয় করে ঢাকা মেট্রো-ট ১২-৫০৫৮ নম্বরের একটি ট্রাকে করে সোমবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়।
পথিমধ্যে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় একটি প্রাইভেটকার দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে ট্রাকটির গতিরোধ করা হয়। পরে অস্ত্রের মুখে ট্রাকচালক ও হেলপারকে জিম্মি করে তাদের হাত-পা ও মুখ বেঁধে মহাসড়কের পাশের একটি ধানক্ষেতে ফেলে রেখে চালভর্তি ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় চালের মালিক মাহবুবুর রহমান সোহেল বাদী হয়ে সিরাজগঞ্জের শিমলা থানায় অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে শিমলা থানা পুলিশের তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ফুলবাড়িয়া কেএনবি বাজার এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করে। একই সঙ্গে কালিয়াকৈর বাজারের লিটন সরকারের গোডাউন থেকে ৩৫৯ বস্তা, স্বপন সাহার গোডাউন থেকে ১০০ বস্তা, আতাউলের গোডাউন থেকে ৫০ বস্তা, মোজাম্মেলের গোডাউন থেকে ৫০ বস্তা এবং মোতালেবের গোডাউন থেকে ২০ বস্তাসহ মোট ৫৭০ বস্তা চাল উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ট্রাকসহ ৫৭০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।