ঢাকাWednesday, 3 June 2026 - 07:34 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ইরানের তেল খাত

News Room
April 16, 2026 6:06 pm
Link Copied!

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরানের তেল শিল্পে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপে একাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) মার্কিন অর্থ মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, পেট্রোলিয়াম পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত মোহাম্মদ হোসেইন শামখানির নেটওয়ার্কভুক্ত দুই ডজনের বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

মার্কিন অর্থ বিভাগের প্রধান স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, অর্থনৈতিক চাপ বৃদ্ধির কৌশলের অংশ হিসেবে শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ ব্যক্তিদের লক্ষ্য করে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার অভিযোগ, এসব ব্যক্তি সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে নিজেদের লাভবান করছে।

অন্যদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরান হরমুজ প্রণালিকে নিয়ন্ত্রণের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এ কারণে তাদের আয় কমিয়ে দিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নতুন নিষেধাজ্ঞার তালিকায় সৈয়দ নাইমাই বদরুদ্দিন মুসাভি নামের একজন ব্যক্তিকেও যুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, তিনি ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অর্থ জোগানদাতা।

উল্লেখ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালিতে কার্যত নিয়ন্ত্রণ জোরদার করেছে। এর পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ জারি করেছে, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।