ঢাকাWednesday, 3 June 2026 - 06:45 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির প্রচেষ্টা ইসরায়েলের বড় দুশ্চিন্তা: নেতানিয়াহু

News Room
May 11, 2026 6:45 pm
Link Copied!

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত এখনো সমাপ্তি পর্যায়ে পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই লড়াইয়ে ইসরায়েল ইতোমধ্যে ‘অনেক কিছু অর্জন করেছে’ বলে দাবি করেন তিনি। মার্কিন এক গণমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

সাক্ষাৎকারে নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতা নিয়ে তার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এখনও পারমাণবিক উপাদান এবং সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা ইরান থেকে সরিয়ে ফেলতে হবে।

ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে বিশ্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, এখনও সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে যা ভেঙে ফেলতে হবে।

ইরানের আঞ্চলিক প্রভাব এবং প্রক্সি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েলের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইরান এখনও তাদের প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে। এছাড়া দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রচেষ্টাও ইসরায়েলের জন্য দুশ্চিন্তার বড় কারণ।

নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলি বাহিনীর তৎপরতায় ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতার অনেকটা অংশ নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, এখনও অনেক কাজ বাকি আছে। যে হুমকিগুলো এখনও রয়ে গেছে, সেগুলো পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান শেষ হবে না।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।