ঢাকাWednesday, 3 June 2026 - 07:51 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইরানি দুই শীর্ষ নেতাকে ‘টার্গেট তালিকা’ থেকে সরিয়েছে ইসরায়েল: রয়টার্স

Sumon Zommader
March 26, 2026 6:02 pm
Link Copied!

পাকিস্তানের অনুরোধে ইসরায়েল সাময়িকভাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের ক্বালিবাফকে তাদের লক্ষ্যবস্তু তালিকা থেকে সরিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

‎বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে পাকিস্তানের আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, ইসরায়েল এই দুই ইরানি কর্মকর্তার অবস্থান শনাক্ত করেছিল এবং তাঁদের ওপর হামলার পরিকল্পনা করছিল। তবে পাকিস্তান যুক্তরাষ্ট্রকে জানায়, এই দুই নেতাকেও যদি হত্যা করা হয়, তাহলে আলোচনার জন্য আর কোনো পক্ষ অবশিষ্ট থাকবে না। এরপরই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এ পরিকল্পনা থেকে সরে আসতে বলে।
‎এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী ও পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

‎এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সম্ভাব্য শান্তি আলোচনার পথ খোলা রাখতে ইসরায়েল সাময়িকভাবে এই দুই ইরানি কর্মকর্তাকে লক্ষ্যবস্তু তালিকা থেকে সরিয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে তারা জানায়, চার থেকে পাঁচ দিনের জন্য এ সিদ্ধান্ত কার্যকর থাকতে পারে। তবে এতে পাকিস্তানের কোনো ভূমিকার কথা উল্লেখ করা হয়নি।
‎কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে পাকিস্তান, মিসর ও তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। বেশিরভাগ দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকলেও ইসলামাবাদ একই সময়ে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখেছে। সম্ভাব্য শান্তি আলোচনা হলে ইসলামাবাদ ভেন্যু হিসেবেও বিবেচিত হতে পারে।

‎এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ১৫ দফা একটি পরিকল্পনা পাকিস্তানের মাধ্যমে তেহরানে পাঠানো হয়েছে, যা বর্তমানে পর্যালোচনা করছে ইরান। ইসরায়েলি মন্ত্রিসভার সূত্রগুলো বলছে, ওই প্রস্তাবে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অপসারণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক মিত্রদের অর্থায়ন বন্ধের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

‎ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরান যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করলেও সংঘাত বন্ধে আলোচনায় বসার কোনো ইচ্ছা নেই

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।