ঢাকাWednesday, 3 June 2026 - 07:58 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইরানের ভয়ে বিশ্বজুড়ে আমেরিকানদের সতর্ক থাকতে বলল যুক্তরাষ্ট্র

Sumon Zommader
March 23, 2026 2:23 pm
Link Copied!

যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করার পর থেকে তাদের নাগরিকদের ওপর বিশ্বব্যাপী আক্রোশ বেড়ে গেছে। যেখানে সেখানে আক্রান্ত হচ্ছেন মার্কিনি ও ইসরাইলিরা। এ কারণে একের পর এক সতর্কবার্তা জারি করে তাদের সচেতন হওয়ার কথা বলছে ওয়াশিংটন।


‎মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনাপূর্ণ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।


‎সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় দপ্তরটি ‘বিশ্বজুড়ে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে’ অবস্থানরত আমেরিকানদের ‘বাড়তি সতর্কতা অবলম্বনের’ আহ্বান জানিয়েছে।


‎সেখানে বলা হয়েছে, সাময়িক আকাশপথ বন্ধ থাকার কারণে ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে। মধ্যপ্রাচ্যের বাইরেও মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।


‎বার্তায় আরও জানানো হয়, ইরানপন্থী গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অন্যান্য মার্কিন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অথবা মার্কিন যুক্তরাষ্ট্র ও আমেরিকানদের সঙ্গে যুক্ত স্থানগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।!

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।