ঢাকাSaturday, 13 June 2026 - 02:03 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

Sumon Zommader
March 13, 2026 3:26 pm
Link Copied!

মালদ্বীপের ধীগুরা দ্বীপে একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানের শ্রমিকদের আবাসিক কক্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি, যারা বর্তমানে চিকিৎসাধীন।


‎শুক্রবার (১৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ।

‎নিহতরা হলেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার। আহতদের নাম জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।


‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে সেহরির খাবার প্রস্তুত করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন ওই লেবার কোয়ার্টারে থাকা ৩৮ জন বাংলাদেশির মধ্যে সাতজন গুরুতর দগ্ধ হন। বাকিরা তখন অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন।

‎ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়। বাকি দুইজনকে গুরুতর অবস্থায় রাজধানী মালের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।


‎শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ বলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহতদের মধ্যে একজন আইসিইউতে এবং অন্যজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও গুরুতর।’


‎তিনি আরও জানান, ঘটনার পরপরই হাইকমিশনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


‎এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষ তদন্ত দল কাজ করছে। বিস্ফোরণের ফলে লেবার কোয়ার্টারটির বড় ধরনের ক্ষতি হয়েছে বলেও জানানো হয়েছে।


‎এই দুর্ঘটনায় মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।