ঢাকাSaturday, 13 June 2026 - 03:17 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধে লাঠিচার্জ, ভাঙচুর

Sumon Zommader
March 11, 2026 5:20 pm
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় বেতন বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও বিভিন্ন পণ্যবাহী পরিবহন। পরে বেতন বোনাস দেয়ার আশ্বাস দিলে শ্রমিকমরা সরে গেলেও ফের হঠাৎ করে শ্রমিকরা আবারও সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় পুলিশ ও সেনাবাহিনী লাঠি চার্জ করে। এতে দুই পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়।


‎বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা ভালুকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালি এলাকায় শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা অবস্থান নেন।

‎শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা এখনো পরিশোধ করা হয়নি। ১০ মার্চ দেওয়ার কথা থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এসব কারণে মহাসড়ক অবরোধ করেন। এর আগেও আন্দোলন করে আমাদের বকেয়া বেতন নিতে হয়েছে।


‎সুইং সেকশনের কর্মী লিপি আক্তার বলেন, ঈদ সামনে, কেনাকাটার বিষয় আছে। আমাদের বেতন, ঈদ বোনাস, বাৎসরিক ছুটির টাকা এখনো দেয়নি। কবে দিবে, কখন দিবে কেউ কোনো কথা বলে না। গতকাল জিএম বলছে আজকে কথা বলে বেতন দিবে। কিন্তু আজকে জিএমই নাই কারখানায়। এর আগেও আন্দোলন করে আমাদের বকেয়া বেতন নিতে হয়েছে।

‎কাটিং সেকশনে কর্মরত শান্ত বলেন, আমরা দীর্ঘ ৩ বছর যাবত এখানে চাকরি করি। বেশ কিছুদিন ধরেই আমাদের কারখানায় ঝামেলা চলছে। আমরা অনেক ছাড় দিয়েছি। এখন একটা ঈদ। ঈদে যদি শ্রমিকদের বেতন-বোনাস না দেওয়া হয়। তাহলে আমরা কি করে বাড়ি যাবো। আমাদের সবারই তো পরিবার আছে। মালিকপক্ষ আমাদের কথায় কেউ কর্ণপাত করতেছে না।


‎শিল্প পুলিশের একটি সুত্র বলছে, শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গিয়ে আবারও অবরোধ করার চেষ্টা করে। পুলিশ, সেনাবাহিনী লাঠি চার্জ করে। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পাল্টা ধাওয়া করে। এসময় ইট-পাটকেল মেরে বেশ কিছু গাড়ির গ্লাস ভাংচুর করে। এতে পুলিশের দুই সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়।


‎এবিষয়ে শেফার্ড গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোকলেছুর রহমান বলেন, শ্রমিক কাজে যোগ না দেয়ায় গতকাল মঙ্গলবার দুপুর থেকে আমাদের ফ্যাক্টরি বন্ধ রয়েছে। সকালেও শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে ফেব্রুয়ারি মাসের বেতন ও মার্চোর ১৫ তারিখে বোনাস দেয়ার আশ্বাস দিলে তারা মহাসড়ক ছেড়ে যায়। তবে, মার্চ মাসের বেতন দেয়া হবে কিনা উর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নিবেন।


‎এ বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫’র অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল বলেন, আজকের মাঝে শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন দেয়া হবে এবং মার্চের ১৫ তারিখ বোনাস দেয়ার আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে আসে।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।