ঢাকাFriday, 23 October 2026 - 07:41 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জ থেকে শুটার ইয়াসিন গ্রেপ্তার

News Room
January 8, 2026 7:16 pm
Link Copied!

facebook sharing button
messenger sharing button

একাধিক মামলার পলাতক আসামি শুটার ইয়াসিনকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুটার ইয়াসিন পশ্চিম বাঘড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, গত ১৬ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে বাঘড়া বাজার সংলগ্ন একটি ফার্নিচারের দোকানে শান্ত রাজবংশীকে (২৪) শুটার ইয়াসিন পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত করে। এ মামলায় শুটার ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি ইয়াসিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ আরও একাধিক মামলা রয়েছে।