ঢাকাFriday, 24 July 2026 - 08:06 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৫টা এক মিনিটে রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি দায়িত্ব নিয়েছি: স্পিকার

নোটিশ বাংলা
July 24, 2026 6:16 pm
Link Copied!

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, গুরুতর অসুস্থ হওয়ায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। বিকাল ৫টা এক মিনিটে তিনি আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। আজ শুক্রবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মো. সাহাবুদ্দিন পদত্যাগের বিষয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি লিখিতভাবে জানিয়েছেন, ‘আমি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় Autonomic Neuropathy নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘ মেয়াদে চিকিৎসা প্রয়োজন।’ এ কারণে তার পদত্যাগপত্র আমি স্পিকার হিসেবে গ্রহণ করেছি।

তিনি বলেন, আমি যেদিন স্পিকার হিসেবে শপথ নিয়েছি আমি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি। যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকার যিনি শপথ নিয়েছেন, তিনিও স্পিকার হিসেবে শপথ নিয়েছেন। সেটা শপথের অংশে বর্ণিত রয়েছে।

‘‘যখন বলা হবে কোনো কারণে স্পিকারের পদ শূন্য থাকবে, তখন স্পিকারের দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করবেন। সুতরাং আজকে দেশে এসে দুপুরে নানা ধরনের কথা-বার্তা শুনছি। আসলে তিনি শারীরিক অসামর্থ্যের কারণে পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল ও সুস্থাস্থ্য কামনা করি।’’