ঢাকাFriday, 23 October 2026 - 07:41 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রনির মনোনয়নপত্র বাতিল, কারণ জানাল ইসি

News Room
January 3, 2026 8:23 pm
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা মহানগরীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।

মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে জানানো হয়েছে, নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় এক শতাংশ স্থানীয় ভোটারের স্বাক্ষর জমা দেওয়া হলেও, যাচাই করার সময় ১০ জনের মধ্যে ২ জন স্থানীয় ভোটারকে পাওয়া যায়নি। এই অভিযোগের ভিত্তিতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মহিউদ্দিন রনি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান এবং ইতোমধ্যে তার আপিলের কার্যক্রম শুরু হয়েছে। 

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট পালিয়ে গেলেও তার দোসররা প্রতিটি বিভাগেই লুকিয়ে আছে এবং তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।