ঢাকাWednesday, 29 July 2026 - 07:04 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে রেললাইন অবরোধ,আগুন

News Room
December 27, 2025 7:22 pm
Link Copied!

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে রেললাইন অবরোধ করে অগ্নিসংযোগ করেছে দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল।

শনিবার (২৭ ডিসেম্বরে) বিকেল চারটার দিকে গফরগাঁওয়ের শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির একাংশের নেতাকর্মীরা উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে। এতে ঢাকা- ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, রেললাইনের আগুন দেওয়ায় ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।