ঢাকাWednesday, 29 July 2026 - 07:01 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির দুঃখ প্রকাশ

News Room
December 26, 2025 4:42 pm
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সৃষ্ট অপ্রত্যাশিত দুর্ভোগ ও অসুবিধার জন্য বিএনপি দুঃখ প্রকাশ করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই দুঃখ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান পরিবারসহ দেশে ফিরেছেন। তাকে স্বাগত জানাতে ঢাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সমবেত হন। এতে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়ে স্বাভাবিক জনজীবনে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়। বিএনপি গভীরভাবে এ পরিস্থিতির জন্য মর্মাহত এবং এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছে।

এদিকে, সংবর্ধনা অনুষ্ঠানের পর ঢাকা মহানগর উত্তরের বিএনপি নেতাকর্মীরা রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা ও আবর্জনা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করেন। দলবদ্ধভাবে তারা এসব বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে সরিয়ে নেন।