ঢাকাWednesday, 29 July 2026 - 04:21 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গুলিবিদ্ধ এনসিপি নেতার সবশেষ অবস্থা সম্পর্কে জানা গেল

News Room
December 22, 2025 5:48 pm
Link Copied!

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব সিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, একটি গুলি তার মাথার বাম পাশ দিয়ে লেগে বের হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার করা হয়েছে এবং বর্তমানে তাকে হাসপাতালের একটি কেবিনে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম জানান, গুলিটি মাথার ভেতরে প্রবেশ করেনি, চামড়া ভেদ করে বেরিয়ে গেছে। তবে তিনি এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, মোতালেব সিকদারের ব্যক্তিগত কোনো শত্রু নেই। তার রাজনৈতিক সম্পৃক্ততার কারণেই এই হামলার ঘটনা ঘটতে পারে বলে তারা মনে করছেন। তার স্ত্রী ফাহিমা তাসলিম জানান, এক অটোরিকশাচালক ফোন করে গুলির ঘটনার খবর দেন। পরে স্থানীয়রাই তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান।

এদিকে এনসিপির নেতারা অভিযোগ করে বলেন, খুলনায় গত কয়েক মাস ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। ঢাকায় সাম্প্রতিক এক হত্যাকাণ্ডের পর খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের নেতার ওপর হামলা নতুন করে শঙ্কা সৃষ্টি করেছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সোনাডাঙ্গা মজিদ সরণীর একটি বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনার নিন্দা জানান। পোস্টে তিনি বলেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কারী এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যালে নেওয়া হয়েছে।

শেষে তিনি প্রশ্ন ছুড়ে বলেন, ইনটিরিম নির্বাচনের আগেই জুলাইকে নাই করে দেওয়ার আয়োজন চলছে?’