ঢাকাWednesday, 29 July 2026 - 03:04 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেরি থেকে নদীতে পড়ে গেল ট্রাক ও অটোরিকশাসহ ৫ যান, নিখোঁজ ১

News Room
December 21, 2025 12:20 am
Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লায় বক্তাবলী ফেরিঘাট এলাকায় ফেরি থেকে একটি ট্রাক, একটি অটোরিকশা ও একটি ভ্যান গাড়িসহ ৫টি যান ধলেশ্বরী নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাত নয়টার দিকে বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। ফেরিটি পারাপারের সময় কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনগুলো নদীতে ছিটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের উদ্ধারকারী দল অভিযান শুরু করেছে। 

বিষয়টি নিশ্চিত করে বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান বলেন, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। মাঝনদীতে হঠাৎ করে ট্রাকটি চালু হয়ে যায়। এতে ট্রাকটিসহ সামনে থাকা একটা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি পানিতে পড়ে যায়। এ ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও ভ্যানের চালক নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা ধারণা করছি, ফেরিতে ওঠার পরও ট্রাকটি গিয়ারে ছিল। যার কারণে হঠাৎ সেটি চালু হয়ে গেলে স্টিয়ারিংয়ে বসে থাকা চালক তা নিয়ন্ত্রণ করতে পারেননি। পাঁচটি যানবাহনের সবগুলোই পানিতে তলিয়ে গেছে। নিখোঁজ ব্যক্তি ও যানবাহন উদ্ধারে তৎপরতা দ্রুতই শুরু করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।