ঢাকাWednesday, 23 September 2026 - 08:31 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল

Link Copied!

গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ৩২ সেকেন্ডের ওই ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভাইরাল ভিডিওতে কয়েকজনকে হাতে জ্বলন্ত মশাল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল করতে দেখা যায়। ভিডিওতে মিছিলটির নেতৃত্ব দিতে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জকে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে শ্রীপুরের নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সাতজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে মশাল ও ব্যানার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ

প্রকাশিত তথ্য অনুযায়ী, স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মশাল মিছিলের প্রস্তুতির খবর পেয়ে সেখানে গিয়ে কয়েকজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, মশাল মিছিলের ৩২ সেকেন্ডের ভিডিওটি মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নতুন করে আলোচনায় আসে।