ঢাকাSunday, 20 September 2026 - 07:34 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যেকোনো নাগরিকের দেশে ফেরার অধিকার সংবিধানে পরিষ্কার বলা আছে: হাসিনার প্রসঙ্গে রুমিন ফারহানা

নোটিশ বাংলা
September 18, 2026 7:56 pm
Link Copied!

বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারেন এবং যেকোনো সময় দেশে ফিরতেও পারেন—এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, সংবিধানে বিষয়টি পরিষ্কারভাবে বলা আছে। দেশে ঢোকার পর সরকার কী পদক্ষেপ নেবে, তা সম্পূর্ণ সরকারের এখতিয়ার।

শুক্রবার বিকেল সোয়া ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আশুগঞ্জের আব্দুল কাদির শাহ পাঠাগার এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সম্প্রতি জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপির ঝাড়ু মিছিল ও বক্তব্য প্রত্যাহার না করলে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, রাজনীতিতে এসব হয়, এটা নতুন কিছু নয়। রাজনীতিতে ভিন্নমত থাকবে, মিছিল-মিটিং হবে এবং অবাঞ্ছিতও ঘোষণা করা হতে পারে; এগুলোই তো স্বাভাবিক রাজনীতি। মূলত রাজনীতিকদের কথার জবাব সাধারণ মানুষই দেয়, আর আজকের এই অনুষ্ঠানে মানুষের উপস্থিতি সেটাই প্রমাণ করে দিয়েছে।