ঢাকাSunday, 20 September 2026 - 07:33 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় মুসলিম পুলিশের সদস্যদের দাড়ি রাখা নি/ষিদ্ধ

নোটিশ বাংলা
September 14, 2026 11:11 pm
Link Copied!

কলকাতা পুলিশের ৪৭ জন মুসলিম সদস্যের দাড়ি রাখার আবেদন খারিজ করে দিয়েছে কর্তৃপক্ষ। পুলিশের সদর দপ্তর থেকে জানানো হয়েছে, চাকরি করতে হলে দাড়ি কামানো বাধ্যতামূলক। বাহিনীর শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও চেহারায় সামঞ্জস্য বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত ৪ সেপ্টেম্বর কলকাতা পুলিশ কমিশনারে কার্যালয় থেকে এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়। বাহিনীর পুরোনো দাড়িসংক্রান্ত পোশাকবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে ওই নথিতে। যুগ্ম কমিশনার (সদর দপ্তর) স্বাক্ষরিত ওই নির্দেশিকায় দাড়ি রাখার আবেদন করা ৪৭ জন মুসলিম কর্মীর নাম নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে আবেদনকারীদের জানিয়ে দেয়া এবং নির্দেশিকাটি যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে বিভাগীয় প্রধানদের।

কলকাতার একটি সংবাদপত্রের খবর অনুযায়ী, কর্তৃপক্ষের এমন নির্দেশে ওই পুলিশ কর্মীদের একাংশ মনঃকষ্টে আছেন। তাদের বেশির ভাগই ধর্মীয় কারণে দাড়ি রেখেছিলেন। স্থানীয় পত্রিকা ‘পুবের কলম’ জানিয়েছে, অনেকে আবার হজ সম্পন্ন করে এসে সুন্নাহ পালন করার জন্য দাড়ি রেখেছিলেন।

এ নির্দেশিকা ঘিরে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, ভারতের বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনীতে শিখ সম্প্রদায়ের মানুষেরা পাগড়ি, বড় চুল ও দাড়ি রেখেই কাজ করার অনুমতি পান। কিন্তু মুসলিম পুলিশ কর্মীদের ক্ষেত্রে নিয়মটি ভিন্ন। আইনি বিশেষজ্ঞদের মতে, এ বিষয়ে আদালতের দ্বারস্থ হলেও মুসলিম কর্মীদের আইনি লড়াইয়ে হেরে যাওয়ার আশঙ্কাই বেশি।

ভারতের বিভিন্ন রাজ্যের পুলিশের জন্য তৈরি নির্দিষ্ট ‘ম্যানুয়ালে’ বলা আছে, রাজ্য সরকারের বিশেষ অনুমতি ছাড়া পুলিশের কর্মীরা সাধারণভাবে দাড়ি রাখতে পারবেন না। তবে শিখ সম্প্রদায়কে এই নিয়মের বাইরে রাখা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের পুলিশি ব্যবস্থায় এই নিয়ম মূলত ব্রিটিশদের ঔপনিবেশিক আইনের প্রভাব। ব্রিটিশ সামরিক ও প্রশাসনিক ঐতিহ্যে পুলিশ কর্মীদের এক রকম দেখতে হওয়া এবং শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেয়া হয়েছিল। ইউরোপীয় ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা অনুযায়ী সে সময় নিরাপত্তারক্ষীদের দাড়ি কেটে ফেলার নিয়ম চালু করে ইংরেজরা।