ঢাকাSaturday, 25 July 2026 - 08:00 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

 ‘আজাদি-আজাদি’ করলেই অ্যাকশন নেব: শুভেন্দু

নোটিশ বাংলা
July 25, 2026 6:31 pm
Link Copied!

প্রশ্নফাঁস ইস্যুতে দিল্লিসহ গোটা ভারতজুড়ে চলছে তীব্র বিক্ষোভ। এর প্রভাব পড়েছে কলকাতাতেও। বিক্ষোভকারীদের আজাদি-আজাদি স্লোগানে প্রকম্পিত রাজপথ। তবে, এতে চটেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ বাংলার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৪ জুলাই) নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে রথযাত্রার অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে অভিযোগ করেন, রথের দিন উত্তেজনা ছড়াতেই এই মিছিলের ডাক দেয়া হয়েছে।

শুভেন্দু বলেন, ‘জমায়েত ও যে কোনো দাবি জানানোতে রাজ্য সরকারের আপত্তি নেই। কিন্তু বিক্ষোভের নামে মিছিল থেকে দেশবিরোধী স্লোগান উঠলেই কড়া পদক্ষেপ নেবে সরকার।’

একই সঙ্গে তিনি জানান, আগামী সোমবার ওই একই রুটে উত্তর কলকাতা জেলা বিজেপির পক্ষ থেকে জাতীয় পতাকা হাতে ১৪ হাজার কর্মী নিয়ে মিছিল করা হবে। নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে রাজ্যের শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বামপন্থি ছাত্র সংগঠনগুলো। এই মিছিলে অংশ নেয় তেলাপোকা বা ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকরাও। 

এ সময় উত্তাল হয়ে ওঠে ধর্মতলা চত্বর। এই আবহেই আন্দোলনের নামে বিশৃঙ্খলার অভিযোগ এনে তাদের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আন্দোলনকারীদের সতর্ক করে শুভেন্দু বলেন, ‘জমায়েত করুন, নিজেদের কথা বলুন। আজকে উল্টোরথ, কালকেও এই মিছিল করতে পারত। কিন্তু ইচ্ছা করে আজই করেছে। আমি পুলিশকে বলেছি, যা বলছে বলতে দিন। দেশবিরোধী স্লোগান হলে মার্ক করে অ্যাকশন নেব। ১৯৪৭ সালে স্বাধীনতা পেয়েছে দেশ, তারপর ‘আজাদি’, ‘আজাদি’ করলে অ্যাকশন নেব।’ যারা এ দিনের মিছিলে অশান্তি করেছে, তাদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু।