ঢাকাTuesday, 28 July 2026 - 10:53 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্টে মৎস্যজীবী দল নেতার স্ত্রীর মৃত্যু

News Room
June 26, 2025 7:24 pm
Link Copied!

ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুমানা পারভিন (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ মনিকুড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শেখ সাদীরের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বৈদ্যুতিক তার লিকেজ হয়ে ঘরের বেড়া বিদ্যুতায়িত হয়। নিজ ঘরে কাজ করার সময় টিনের বেড়ার সাথে লেগে গুরুতর আহত পারভিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।