ঢাকাTuesday, 30 June 2026 - 11:23 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গুমের শিকার পরিবার পাবে বিশেষ ভাতা: স্থানীয় সরকারমন্ত্রী

Link Copied!

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার ও পুনর্বাসন নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে সরকার সব সময় থাকবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, এসব পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর প্রস্তাব চলতি বাজেটে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এখন কান্নার সময় নয়, এটি অধিকার আদায় ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সময়। তিনি মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার পাশাপাশি গুম সংক্রান্ত একটি সংসদীয় কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সংলাপে বিগত সময়ের গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেন। তারা তাদের স্বজন হারানোর বেদনাদায়ক অভিজ্ঞতা তুলে ধরেন, যা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। একই সঙ্গে তারা ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।