ঢাকাTuesday, 28 July 2026 - 10:37 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণের উদ্যোগে২ টাকায় নদীপথে টঙ্গী থেকে ঢাকা

News Room
June 24, 2025 8:33 pm
Link Copied!

টঙ্গী-উত্তরা যাতায়াতের জন্য টঙ্গীর তুরাগ নদের আইচি খেয়াঘাটে দীর্ঘদিন ধরে পারাপারের জন্য জনপ্রতি ২ টাকা নির্ধারিত থাকলেও ১০ টাকা নেওয়া হতো। আজ আনুষ্ঠানিকভাবে এই ভাড়া ২ টাকা নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে টঙ্গী বাজারে তুরাগ নদের তীরে আইচি খেয়াঘাটে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।

স্থানীয়রা জানায়, কাগজে কলমে নদী পারাপারের জন্য যাত্রী প্রতি ২ টাকা ভাড়া নির্ধারিত থাকলেও দীর্ঘদিন ধরে ১০ টাকা করে নেওয়া হতো।

যাত্রীদের অভিযোগ শুনে বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণের উদ্যোগে আজ তা পূরণ করা হলো। অনুষ্ঠান শেষে অতিথিরা ২ টাকা করে টিকিট নিয়ে নদী পার হয়।

এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, বিএনপি নেতা ইসমাইল সিকদার বসু, আলী আকবর, আমিনুল ইসলাম লিটু, মামুন পাঠান, হাজী কবির হোসেন, আইচি খেয়া ঘাটের ইজারাদার টুটুল সরকার, অ্যাডভোকেট জি এম ইব্রাহিম, মশিউর রহমান, যুব নেতা রুবেল, আরিফ, রাকিব, স্বেচ্ছাসেবক দল নেতা বিক্রম, মাইনুল, গাজী ওমর ফারুক, যুব নেতা জিয়াসহ বিএনপির নেতা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।