ঢাকাFriday, 12 June 2026 - 07:26 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গু.জব-মানহা.নিতে থাকবে কঠোর শা.স্তি,সংশোধিত হচ্ছে সাইবার আইন:স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা মানহানিকর ও ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণ করতে ‘সাইবার সুরক্ষা আইন ২০২৬’ নামে একটি সংশোধনী আনার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই সংশোধনীতে গুজব ও মানহানির সংজ্ঞা আধুনিকায়ন করার পাশাপাশি অপরাধীদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (৮ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছুদিন ধরে দেখা যাচ্ছে দেশের সরকারপ্রধান, তার পরিবার এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের নিয়ে ‘সাইবার স্পেসে’ স্বাধীনতার নামে বিভ্রান্তিকর ও মানহানিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে। স্বাধীনতার অর্থ আসলে কী, তা নতুন করে সংজ্ঞায়িত করার সময় এসেছে। এই অপতত্ত্ব ও গুজব প্রতিরোধে এরইমধ্যে আইনি সংস্কারের খসড়া তৈরির কাজ শুরু হয়েছে। নতুন সংশোধনীতে গুজব ও মানহানির সংজ্ঞা আধুনিকায়ন করার পাশাপাশি অপরাধীদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হবে।

মেটা বা ফেসবুকের কাছ থেকে আশানুরূপ সাড়া না পাওয়ার বিষয়ে এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশগুলো আইনি সুরক্ষার মাধ্যমে মেটাকে ২৪ ঘণ্টার মধ্যে অ্যাকশন নিতে বাধ্য করেছে। কিন্তু আমাদের বর্তমান আইনে সেই কঠোর বিধান না থাকায় বিটিআরসি অনুরোধ পাঠালেও আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো তা সহজে আমলে নেয় না। তারা উল্টো আমাদের আইনের দুর্বলতার কথা স্মরণ করিয়ে দেয়। নতুন আইনে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কনটেন্ট অপসারণের বাধ্যবাধকতা রাখা হচ্ছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারের ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য সংস্থা বা বিটিআরসিকে কনটেন্ট ব্লক ও হস্তান্তরের পূর্ণ ক্ষমতা দেওয়া হবে।

ভার্চুয়াল জগতের অপরাধের পাশাপাশি বাস্তব জগতের অপরাধ দমনেও সরকার সমানভাবে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী জানান, ১৮৬৭ সালের ব্রিটিশ আমলের জুয়া প্রতিরোধ আইনকে আধুনিকায়ন করা হচ্ছে। অনলাইন জুয়া, বেটিং ও এর সঙ্গে সম্পৃক্ত মাদক কারবার বন্ধে ‘জুয়া প্রতিরোধ আইন’ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা এই সেশনেই উত্থাপিত হতে পারে।

মাদক চোরাচালান ও মাদক কারবারিদের দমনে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন’ সংশোধনের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বর্তমান আইনে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি নেই, যার কারণে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ড্রাগ ডিলারদের কাছে তারা প্রায়ই আক্রান্ত হন। নতুন খসড়া আইনে এই বাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করতে প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা, উন্নত প্রশিক্ষণ এবং নিজস্ব ডগ স্কোয়াড গঠনের আইনি সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। খুব দ্রুতই এই আইনি কাঠামো শক্তিশালী করে জনগণের প্রত্যাশা পূরণ এবং সামাজিক অনাচার প্রতিরোধ করা সম্ভব হবে জানান মন্ত্রী।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।