পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কালিয়াকৈর উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব ও বিশিষ্ট সমাজসেবক এ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা ত্যাগ, মহত্ত্ব ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।” তিনি কালিয়াকৈর উপজেলার সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার অনুরোধ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

