ঢাকাWednesday, 3 June 2026 - 05:45 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকের ‘মিথ্যা অপপ্রচার’—প্রতিবাদ এলাকাবাসীর

News Room
May 6, 2026 10:14 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানাধীন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এলাকার বাসিন্দা মোঃ হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তার পরিবার ও এলাকাবাসী।
জানা যায়, গত ৪ মে ২০২৬ তারিখে “কুমিল্লার প্রতিচ্ছবি” নামের একটি অনিবন্ধিত অনলাইন পোর্টালসহ কয়েকটি ফেসবুক পেজে হাবিবুর রহমানের বিরুদ্ধে মাদক ও চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয়। তবে এসব অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি করেন স্থানীয়রা।
এলাকাবাসীর ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল হাবিবুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। তারা জানান, হাবিবুর রহমান একজন ভদ্র, সৎ ও ক্ষুদ্র ব্যবসায়ী, যিনি দীর্ঘদিন ধরে গরুর ফার্ম ও জমি কেনাবেচার বৈধ ব্যবসার সঙ্গে জড়িত।
স্থানীয়রা আরও জানান, এর আগেও কোহিনুর আক্তার নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। তবে বাসন থানা তদন্ত শেষে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়ায় ওই মামলার বাদীকে কারাগারে পাঠানো হয়। একই চক্র পুনরায় তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করতে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ ওঠে।
অত্র এলাকায় অনুসন্ধানে জানা যায়, হাবিবুর রহমান হাবিব দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করে আসছেন এবং একজন ভালো মানুষ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক বা চোরাই মোটরসাইকেল ব্যবসার সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ বা অভিযোগ স্থানীয়দের কাছে নেই। বরং এমন অভিযোগকে “হাস্যকর” বলে মন্তব্য করেন তারা।
এলাকাবাসীর দাবি, কিছু অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজ—যেমন মহেশপুর নিউজ ২৪, করাপশন, এস টিভি নিউজ এক্সপ্রেস, এস বাংলা টিভি—উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। এসব অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
স্থানীয় যুবক রাকিব হাসান বলেন, “হাবিব ভাই একজন ভদ্র মানুষ। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই তার নামে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
এ বিষয়ে এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কার্ড দেখুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।